হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন ঘিরে গোপালগঞ্জে সতর্কতা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও জেলার জনজীবন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল থেকেই গোপালগঞ্জ জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন। ড্রোনের মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের কাছে থাকা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমেও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে কঠোর নিরাপত্তা ও প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যেও কর্মসূচি পালন করে যাচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে জেলার ঘোনাপাড়া এলাকায় গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। সন্ধ্যায় জেলার সব উপজেলা সদরে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর জেলা সদরসহ সব উপজেলা সদরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

তবে এসব রাজনৈতিক কর্মসূচির মধ্যেও শনিবার সকাল থেকে পুরো জেলায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যাংকের এটিএম বুথগুলোতেও গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করতে দেখা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন তারা। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।

এমই

হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

একসঙ্গে তিন পুত্রসন্তানের জননী হলেন এক গৃহবধূ

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সাভারে পার্কিং করা তিন বাসে আগুন, আটক ৬

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা: জনপ্রশাসন সচিব

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস

কালকিনিতে আ.লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক কারখানায়