হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় রবিবার সকাল পৌনে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ তৈরি হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন আমার দেশকে জানান, শনিবার রাতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় তখন ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রবিবার সকালে কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।

এসআই

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা