হোম > সারা দেশ > ঢাকা

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতাদির প্রতিশ্রুতি দিয়েছেন কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপির প্রার্থী শরীফুল আলম।

বুধবার সকালে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতাদির প্রতিশ্রুতি দেন। এ ছাড়া ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সাদেকপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই উঠান বৈঠকে স্থানীয় নেতারা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার