হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি থেকে পদত্যাগ করেছেন ৩ নেতা। শনিবার বিকালে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন।

পদগ্যাগকারীরা হলেন— জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।

এর আগে শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে আসলেও সম্প্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি। তাই সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে নব-গঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ পদত্যাগ করেন।

অপহরণ-মুক্তিপণের জালে হাজারো পরিবার

চৌগাছায় মাদকসহ চারজন আটক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

যশোরে কোনো কেন্দ্রেই টিকা নেই, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ট্রাক ছিনতাইয়ের অভিযোগে এনসিপির দুই নেতা গ্রেপ্তার

বাগেরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল

ঝিকরগাছায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি

পশুর নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মাঝি