হোম > সারা দেশ > রাজশাহী

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী পারুল খাতুন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রিপন ও তার স্ত্রী পারুল খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মাধবডাঙ্গা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে যুবলীগ নেতা রিপন মিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। দলের ছত্রছায়ায় এলাকায় মাদক বিক্রি করতেন তিনি। ওই বছর ৩০ আগস্ট পুলিশ তাকে আটক করে। স্বামী জেলে থাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ নেন তার স্ত্রী পারুল খাতুন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমই

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ

শিবগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার