হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৯

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দু’উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত নয়জন।

নিহতরা হলেন বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৫০), শহরের জামিলনগর এলাকার নূর মোহাম্মদের ছেলে তানজিম হোসেন (২২) এবং নওগাঁর আত্রাই উপজেলার দেবনগর কদমকুড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে শামছুল হক (৭০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকালে শহরের উপকণ্ঠে মাটিডালি বিমান মোড়ে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন রেহেনা। এদিন ভোরে টিএমএসএস মেডিক্যাল কলেজের সামনে প্রাইভেটকার দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়।

এর আগে শুক্রবার শহরতলির তেলিপুকুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত হন মোটরসাইকেল চালক তানজিম। এ সময় আব্দুল্লাহ নামের আরোহী আহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকার মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার পেছনে পিকআপের ধাক্কায় বৃদ্ধ শামছুল নিহত হন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

এনজিওর টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

চাটমোহরে ৪ মহিলা দালালের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আ.লীগ নেতার ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

রায়গঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত