হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ট্রলি চাপায় চালক নিহত

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পাওয়ার ট্রলি থেকে মাটি নামাতে গিয়ে ট্রলি উল্টে আকরাম সরদার (৩৬) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আফতাবগঞ্জ বাজারের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আফতাবগঞ্জ বাজারের কৃষি অফিসের সামনে ট্রলির ইঞ্জিন চালু রেখে মাটি নামাতে গিয়ে অসাবধানতাবশত পাওয়ার ট্রলি উল্টে নিচে চাপা পড়ে চালক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ট্রলি চালক আকরাম সরদার (৩৬) উপজেলার কুশদহ ইউনিয়নের মাদারপুর সরদার পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলি থেকে মাটি নামাতে গিয়ে ট্রলি উল্টে নিচে চাপা পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো