হোম > সারা দেশ > সিলেট

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

হবিগঞ্জ প্রতিনিধি

আমার দেশ আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান বলেছেন, সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রমজানের শিক্ষা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়ায়।

শুক্রবার হবিগঞ্জের মাধবপুর পৌর জামায়াতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে মাধবপুর পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার