হোম > সারা দেশ > সিলেট

সভাপতি পদে আ.লীগ নেতা, ছাত্র-জনতার আলটিমেটাম

আইনজীবী সমিতির নির্বাচন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের নেতা প্রার্থী হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। প্রার্থিতা থেকে তাকে অপসারণের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বুধবার বিকেলে জেলা বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর জেলা বার ভবনের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদকে এক ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

নির্বাচন কমিশনার মামুন বলেন, আজাদুর রহমান অন্য একটি মামলার আসামি। বৈষম্যবিরোধী কোনো মামলায় তাকে আসামি করা হয়নি। তবু আমরা জরুরি সভা ডেকেছি।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা। এতে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও জয়নুল হক। সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে চারজন, জুনিয়র সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার

অস্তিত্ব সংকটে হবিগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল

রেমিট্যান্সের টাকায় শেষ মুহূর্তে সিলেটে জমজমাট ঈদবাজার

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসতঘর থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজারে বালু উত্তোলন

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির