হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশার চালক সাজু মিয়া নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া উপজেলার বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের। তিনি বলেন, অটোরিকশাটি হাফিজপুর গ্রাম থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-২২৯৬) চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যাযন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

এসআই

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল