হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত, ৮০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ছবি: আমার দেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে আগুন লেগে অন্তত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

এ সময় রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকানসহ মোট প্রায় সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়দের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে বাজারে গিয়ে দেখা যায়, দাউদাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএফের গুলিতে হত্যার পর লাশ গুমের অভিযোগ

হবিগঞ্জে হামের চিকিৎসাসেবায় নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু