হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ও বিকেলে উপজেলার পৃথক দুটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিন্দুরখান ইউনিয়ন এর পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে পরিবারের অগোচরে পুকুরপাড়ে চলে যায় রাফি। পরে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়।

অন্যদিকে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার সোনা মিয়া সড়ক এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর শিশুকন্যা জামিনা ফেরদাউস জারা (২৮ মাস) খেলতে গিয়ে বাসার পাশের পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা

দোয়ারাবাজারে বজ্রপাতে খামারির মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

নবীগঞ্জে রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

শাল্লায় পানির নিচে দেড়শ কোটি টাকার ধান

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে কৃষক ও চা শ্রমিক নিহত

সিলেটে একদিনে হামে ৫ শিশুর মৃত্যু

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত