হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় স্বল্প মেয়াদি বন্যার শংকা করছে পানি উন্নয়ন বোর্ড।

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি ২৭ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামি ৪৮ ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের প্রায় ১০০ মিটার অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় ওই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জগন্নাথপুর উপজেলার বালিশ্রী সড়ক ভেঙে যাওয়ায় ঢলের পানি কাতিয়া, অলইতলী, পূর্ব জালালপুরসহ অন্তত ২০টি গ্রামে প্রবেশ করেছে। স্থানীয়দের বসতবাড়ি, কৃষিজমি এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। নতুন করে নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকালে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার আরও কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির মজুদ আছে।

জেডএম

ডিবির বিশেষ অভিযানে ৩৬ ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার

সিলেটের শিক্ষার্থী রাজনের লাশ মিলল বাহুবলে‎

বৈরী আবহাওয়ায় ঢাকাগামী ইউএস-বাংলার ফ্লাইট সিলেটে অবতরণ

জমির উদ্দিন সরকার সংসদীয় গণতন্ত্রের প্রাণপুরুষ ছিলেন

সিলেটে দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙনের পর ড্রেজার মেশিন জব্দ

শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা, ছাগল ৬৫

সুনামগঞ্জ পৌরসভা কর্মকর্তাদের ছুটি বাতিল

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা