হোম > সারা দেশ > সিলেট

ইলিয়াস আলীর শেষ পরিণতি জানতে চাইলেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর শেষ অবস্থান ও পরিণতি দ্রুত জানতে চাইলেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে এ আহ্বান জানান তিনি।

তাহসিনা রুশদির লুনা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশে সংগঠিত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তাদের সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।

নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে লুনা বলেন, দেশের পট পরিবর্তনের পর গুম কমিশনের কাছে ইলিয়াস আলী ব্যাপারে আমাদের অভিযোগ দেওয়া আছে, তারা এখনও ইলিয়াস আলী সম্পর্কে আমাদের সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। এ ব্যাপারে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত স্পষ্টের দাবি জানান।

আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বাহুবলে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটে এক গ্রামের ৫ জনের মৃত্যু

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী