হোম > রাজধানী > নাগরিক সমস্যা

ঢামেকে প্রতারণা ও চুরির চেষ্টা, আনসারের তৎপরতায় আটক ২

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় প্রতারণা ও চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

আনসার সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকায় রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বেলাল মিয়া (২৫) নামে আরেক ব্যক্তিকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আটক রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং বেলাল মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

পরে আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য ঢামেক পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত এপিসি মো. সুজাত মোল্লা ও আনসার সদস্য ইমরান, আল আমিন এবং সুজন এ অভিযানে অংশ নেন। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের এমন তৎপরতায় রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ