হোম > রাজধানী > নাগরিক সমস্যা

তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত, ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনের যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে ওয়াগন দুটি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার করলে লাইনটি আবার চলাচলের উপযোগী হয়। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন রোববার রাতে আমার দেশকে জানান, দুটি বগি লাইনচ্যুত হয়েছিল। সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলো প্রবেশ করতে পেরেছিল, তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে কোনো ট্রেন যেতে পারেনি।

এআরবি

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু