হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

সমালোচনার পর ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা সরিয়ে নিল মেটা

আমার দেশ অনলাইন

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। ‘মিউজ ইমেজ’ নামের এই সুবিধার মাধ্যমে অন্যের উন্মুক্ত ইনস্টাগ্রাম ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই সুবিধাটি চালু করা হয়েছিল। এটি ছিল মেটার নতুন এআই-ভিত্তিক ছবি তৈরির ব্যবস্থার অংশ। ব্যবহারকারীরা কোনো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে পারতেন, যেখানে শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই হতো।

তবে এই সুবিধা চালুর পরপরই গোপনীয়তা ও অপব্যবহারের আশঙ্কা নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, কারও ছবি এভাবে ব্যবহারের আগে তাকে কোনো ধরনের নোটিশ দেওয়া হতো না এবং অনুমতিও নেওয়া হতো না।

ব্যবহারকারী, শিল্পী ও প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এ সুবিধার সমালোচনা করে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ক্ষেত্রে প্রযুক্তিটির অপব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সমালোচনার পর মেটা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীল কাজকে সহজ করাই এই সুবিধা চালুর মূল উদ্দেশ্য ছিল। একই সঙ্গে ব্যবহারকারীদের নিজেদের ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছিল।

তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশামতো না হওয়ায় মেটা স্বীকার করেছে যে সুবিধাটি তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। এ কারণে এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া ছবি তৈরির ঘটনা দ্রুত বাড়ছে। তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি এবং অপব্যবহার ঠেকানোর বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এসআর

যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

নরসিংদীতে চার দিনব্যাপী অভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ

অষ্টগ্রামে বিপন্ন গাঙ্গেয় শুশুক উদ্ধার, কেটে ভাগাভাগি করে নেয় স্থানীয়রা

আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

লৌহজংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘরের জিআই স্বীকৃতির দাবি

ইউরিয়া সারের বাজার দখলের চেষ্টায় আওয়ামী সিন্ডিকেট

টঙ্গীতে প্রাইভেট কারসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

নাব্য সংকটে বাঁশখালীর শঙ্খ নদী, জেগে উঠেছে অসংখ্য চর

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান