হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

আনঅফিশিয়াল ফোন নিয়ে সবশেষ যা জানাল বিটিআরসি

আতিকুর রহমান নগরী

আনঅফিশিয়াল ফোন বেচাকেনা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারের মধ্যে একটি চাপা যুদ্ধ চলছে। এরই মধ্যে পুনরায় আনঅফিশিয়াল ফোন নিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের পর দেশে আর অবৈধ মোবাইল ফোন বেচাকেনা চলবে না। তবে এর আগে কেনা সব ধরনের ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধন করবে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সচল ফোন বন্ধ করবে না সরকার। আর দামি ফোন সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর দেশের বৈধ ও অবৈধ হ্যান্ডসেটের বাজার কেমন হবে, তা নিয়ে রাজধানীতে এ আলোচনার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি।

বর্তমানে দেশে টেলিকম নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই ক্লোন করা স্মার্টফোন ১০ লাখের বেশি। এতে সাইবার ও মোবাইল ফোনে আর্থিক লেনদেনে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এবার ক্লোনসহ সব ধরনের অবৈধ ফোন নিবন্ধন করবে বিটিআরসি।

সচল থাকা কোনো ফোন বন্ধ হবে না বলেও নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক।

ফেসবুকে ‘থাম্বস ডাউন’ ইমোজি,র অর্থ কী?

হিডেন মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাকবিভাগ কাজ করবে: আনাম

অ্যালগরিদম চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করে

প্রযুক্তির সহায়তায় কনটেন্ট নির্মাণ

এআই যুগে সত্য-মিথ্যা তথ্য শনাক্তের উপায়

রোজায় ফ্রিল্যান্সিং কাজের রুটিন

যে ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চাঁদ হবে রক্তিম

ট্রাম্পের নির্দেশ অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধ করার