হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি/জমাদিউল আউয়াল

বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

সাহিত্য ডেস্ক

স্টকহোমের নোবেল প্রাইজ মিউজিয়ামে ড. মোহাম্মদ ইউনূস

* ৮ অক্টোবর ১৮৬২ : উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। সরোদ, সেতার, সানাইসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তার নৈপুণ্য তাকে সারা বিশ্বে পরিচিত করে তোলে। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

* ৮ অক্টোবর ২০১৪ : ভাষাসৈনিক আবদুল মতিন মৃত্যুবরণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি ‘ভাষাসৈনিক’ হিসেবে পরিচিতি লাভ করেন।

* ৯ অক্টোবর ১৯৮১ : সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন মৃত্যুবরণ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার (বাএপু) ও স্বাধীনতা পুরস্কারসহ (স্বাপু) বিভিন্ন সম্মাননা লাভ করেন।

* ১০ অক্টোবর ১৯৭১ : কথাশিল্পী, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন। লালসালু উপন্যাস তার বিখ্যাত সৃষ্টি। তার উল্লেখযোগ্য অন্য উপন্যাস হলো চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।

* ১০ অক্টোবর ১৯৯৪ : বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান মৃত্যুবরণ করেন। তার চিত্রকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ ও গ্রামীণ জীবনের শক্তি, সংগ্রাম এবং মর্যাদা বিশেষভাবে ফুটে উঠেছে। তার ছবিতে পেশিবহুল কৃষক ও শ্রমজীবী মানুষের বলিষ্ঠ অবয়ব এক স্বতন্ত্র শিল্পভাষা তৈরি করেছে। তিনি ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

* ১১ অক্টোবর ১৯৫৭ : হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার প্রধানমন্ত্রিত্বকালে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

* ১১ অক্টোবর ১৯৯১ : লেখক গোলাম সামদানী কোরায়শীর মৃত্যু। তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার (স্বাপু) লাভ করেন। নেত্রকোনায় ১৯২৯ সালের ৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন।

* ১৩ অক্টোবর ২০০৬ : বাংলাদেশের অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।

গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম

বাংলায় মাদরাসা স্থাপত্য

বাংলাদেশের মহানায়কদের গল্প: হিরোস নেভার ডাই

ঢাকেশ্বরী মন্দির: ইতিহাস ও কিংবদন্তি

মসনদে আলা ঈসা খাঁ: স্বাধীন বাংলা সালতানাতের শেষ উত্তরসূরি

ভোলার হারানো মসজিদের খোঁজে

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

কোশিয়ার মাটির ঘর বাংলার গ্রামীণ ঐতিহ্য

জাফলং রাজবাড়ির ইতিহাস

বাংলার আদি মুসলিম স্থাপত্য

সেপ্টেম্বর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার