হোম > খেলা

শীর্ষে উঠল ইন্টার, জিতল নাপোলি

স্পোর্টস ডেস্ক

ইতালিয়ান সিরি ‘এ’তে লড়াই হচ্ছে জমজমাট। টেবিলের শীর্ষস্থান নিয়ে লড়ছে দলগুলো। কেউই স্থান পোক্ত করতে পারছে না। সেরা দলগুলো আছে জয়ের ছন্দে। এবার একই রাতে জিতল ইন্টার মিলান ও নাপোলি। নাপোলি ২-০ গোলে হারিয়েছে ক্রেমোনেসকে। তারা লিগ টেবিলে এক ধাপ এগোতেই একই রাতে জয় তুলে ফের শীর্ষে বসেছে ইন্টার মিলান। লাউতারো মার্টিনেজরা আতালান্তাকে হারিয়েছেন ১-০ গোলে। এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে আবারও টেবিলের শীর্ষে উঠল তারা।

নাপোলির জয়ে দুটি গোল করেন হয়লুন। ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তিনি। ৪৫তম মিনিটে একইভাবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে ব্যবধান বাড়ান ডেনিশ ফরোয়ার্ড। ইন্টারের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলই ব্যবধান গড়ে দেয়। জয়ের পথে ফিরেছে এসি মিলানও। দিনের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে।

১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে জুভেন্টাস। ১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে রোমাও।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ