হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় আরো ১৪ জন নিহত

আতিকুর রহমান নগরী

গাজায় ইসরাইলি হামলার শিকার এক ফিলিস্তিনিকে বহন করে নেওয়া হচ্ছে। ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নতুন করে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃস্পতিবার ভোরে গাজার বিভিন্ন স্থানে হামলায় মারা যান তারা। বৃস্পতিবার গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় আল জাজিরা।

নিহতদের মধ্যে তিনজন ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের হামলার শিকার হন। প্রায় প্রতিদিনই এসব ত্রাণ শিবিরে খাবারের খোঁজে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এরআগে, বুধবার ইসরাইলি সেনাবাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। আল জাজিরা জানায়, বুধবার ভোরের দিকে শিশুসহ অনেকে মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। তখন তারা হামলার শিকার হন।

এরআগে মঙ্গলবার ইসরাইলি হামলায় নিহত হয় অন্তত ৮৬ ফিলিস্তিনি। এদেরমধ্যে ৫৬ জন নিহত হন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।

গাজার দক্ষিণাঞ্চেলে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের সেনাদের গুলিতে অন্তত ২৭ জন নিহত হন। ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল-দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রে গুলির এ ঘটনা ঘটে। এতে আরো ১৪০ জন আহত হয়েছেন।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরাইলি বাহিনীর গুলি ও গোলাবর্ষণে অন্তত ৫১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭৯৯ জন।

এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু পর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার