হোম > বিশ্ব

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকা-জাপানের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

চীন ও রাশিয়ার বিমান টহলের কদিনের মধ্যেই যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে জাপান ও আমেরিকা। মহড়ায় আমেরিকার দুটি বি-৫২ বোমারু বিমান ও জাপানের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নেয়।

দুই মিত্র দেশের শক্তি প্রদর্শনের বার্তা হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে টোকিও। জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানান, গত বুধবার অনুষ্ঠিত ওই যৌথ মহড়াটি দেশের চারপাশের ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের প্রেক্ষিতে পরিচালিত হয়েছে।

টোকিওর তথ্য অনুযায়ী, তাদের মহড়ার আগের দিন রাশিয়ার দুটি টিউ-৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দুটি এইচ-৬ বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে।

এছাড়া চীনের দুটি জে-১৫ যুদ্ধবিমান জাপানি জেটের ওপর রাডার লক করে। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করে টোকিও।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি গত মাসে চীন-তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন। এরপর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।

এ বিষয়ে প্রকাশ্যে বেইজিংয়ের সমালোচনা করেছে ওয়াশিংটন। আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের এমন আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অনুকূল নয়।

এদিকে চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন