হোম > বিশ্ব

নতুন দল গঠনের এখনই সময়: ইলন মাস্ক

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর, আবারো এই দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে বিতর্ক চলাকালীন, সামাজিক মাধ্যম এক্সে এই বিলের সমালোচনা করেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইলন মাস্ক বলেছেন, ‘কংগ্রেসের প্রতিটি সদস্য যারা সরকারি ব্যয় কমানোর জন্য প্রচারণা চালিয়েছিলেন এবং তারপরে ইতিহাসের বৃহত্তম ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছিলেন, তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত।’

টেসলার প্রধান নির্বাহী আরো বলেন, যদি এটি এই পৃথিবীতে এটি আমার শেষ কাজ হয় তবে তারা পরের বছর তাদের প্রাইমারিতে হারবে।’

তিনি বলেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। তিনি এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলবে।

কয়েক ঘন্টা পরে তিনি আরো এক পোস্টে ঘোষণা করেন, ‘যদি এই ব্যয় বিল পাস হয়, তাহলে পরের দিন আমেরিকা পার্টি গঠিত হবে।’

তিনি লিখেছেন, ‘আমাদের দেশের ডেমোক্র্যাট-রিপাবলিকান পার্টির বিকল্প একটি ঐক্যবদ্ধ দলের প্রয়োজন, যা হবে জনগণের প্রকৃত কণ্ঠস্বর।’

ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় বিলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মাস্ক এই পরিকল্পনাকে ‘পাগলামী পর্যায়ের খরচ’ বলে বর্ণনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, দুই দলের রাজনীতিবিদরা বাজেট ও ঋণের বিষয়ে দায়িত্বশীল নয়।

অবশ্য এর আগেও এই বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মাস্ক।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার