হোম > বিশ্ব

ইসরাইলের উচিৎ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে না আনা: মার্কিন সিনেটর

আতিকুর রহমান নগরী

ইসরাইল নিজেদের রক্ষা করুক, কিন্তু তারা যেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার চেষ্টা না করে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর টিম কেইন।

শুধু তাই নয়, ইসরাইল-ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্পৃক্ততার বিরোধিতা করেন তিনি।

বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মার্কিন সিনেটর।

‘সবসময় ইসরাইলকে সামরিক সহায়তার পক্ষে ছিলেন, কিন্তু এখন ইরানে বোমা হামলার ক্ষেত্রে ইসরাইলের পাশে আমেরিকার থাকার বিরোধিতা করছেন বৈদেশিক সম্পর্ক ও সশস্ত্র পরিষেবা কমিটির এই সদস্য।

ভার্জিনিয়ার এই সিনেটর বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছিল, তিনি সে বিষয়ে বেশ উদ্বিগ্ন। শুধু মার্কিন কংগ্রেসই ট্রাম্পকে যুদ্ধের জন্য সবুজ সংকেত দিতে পারে।

সিনেটর কেইন বলেন, কংগ্রেসে তার কোনো সহকর্মী এখন পর্যন্ত যুদ্ধ নিয়ে কোনো প্রস্তাব আনেননি। তার মানে, যুক্তরাষ্টের জনগণের বড় অংশই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোকে সমর্থন করছে না।

তিনি বলেন, ‘একটি ব্যর্থ প্রচেষ্টার জন্য ভার্জিনিয়াবাসী বা মার্কিনিদের জীবন ঝুঁকির মুখে ফেলতে রাজি নই।’

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার