হোম > বিশ্ব

থাইল্যান্ডে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের কোহ ফাঙ্গান দ্বীপে একটি বিলাসবহুল হোটেলে পার্টি চলাকালে চার ইসরাইলি সেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ব্যাংকক পোস্টের।

প্রতিবেদন অনুসারে, স্থানীয় পুলিশ মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে উচ্চ শব্দে গান বাজার অভিযোগ পেয়ে ওই হোটেলে পৌঁছায়। সেখানে পুলিশ ওই চার ইসরাইলি নাগরিককে পায়। তারা পুলিশের কাছে নিজেদের ইসরাইলের সেনা হিসেবে পরিচয় দেয়।

থাইল্যান্ডের পর্যটন পুলিশ জানিয়েছে, ২৬ থেকে ২৭ বছর বয়সী চারজন ইসরাইলি পুরুষ হোটেলে বসে ছিলেন এবং কিছু একটা লুকিয়ে রাখছিলেন বলে মনে হচ্ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কোকেন এবং গুঁড়ো এক্সট্যাসি পাওয়া যায়।

তাদের হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে ওই চার সেনার শরীরে কোকেন ও মেথামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত