হোম > বিশ্ব

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের সামনে ছিল তিন প্রতিপক্ষ

ভারতের উপ-সেনাপ্রধান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য প্রিন্ট

সীমান্তে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান সামনে থাকলেও পেছন থেকে চীন এবং তুরস্ক তাকে সাহায্য করেছে। খবর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির।

ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (কেপাবিলিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেনেন্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধুমাত্র সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান।

ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর 'নিউ এজ মিলিটারি টেকনোলজিস' প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের বিবরণ তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, পাকিস্তানের ৮১ শতাংশ সমারিক সরঞ্জাম চীন থেকে আনা। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে ‘লাইভ ল্যাব’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজ হয় ভারত ও পাকিস্তান।

লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, ‘অপারেশন সিন্দুর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। এতে নেতৃত্বের কৌশলগত বার্তা স্পষ্ট ছিল। মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্তদ নেওয়া হয়। শেষ দিন বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই নয়টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম চীনের। তুরস্কও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ভারতের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী