ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতির পর থেকে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত সমাধানের আশা ম্লান করে দিয়েছে।
বাজার গবেষণা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার পাঁচটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যা আগের দিনের ১১টির তুলনায় অনেক কম। আর বৃহস্পতিবার মাত্র সাতটি জাহাজ চলাচল করেছে।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানায়, প্রণালিটিতে অব্যাহত অবরোধের কারণে ৩২৫টি ট্যাংকারসহ ৬০০টিরও বেশি জাহাজ এখনো পারস্য উপসাগরে আটকা পড়ে আছে।
সূত্র: আল জাজিরা