হোম > বিশ্ব

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি

আতিকুর রহমান নগরী

মধ্যপ্রাচ্যে চলমানর যুদ্ধের জেরে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের জন্য এ উচ্চ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাই ও ইরানের মধ্যে সংঘাতের কারণে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং এ অঞ্চলজুড়ে আকাশসীমা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কারণে মার্কিন নাগরিক এবং বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্য করে বিক্ষোভের ঝুঁকিও রয়েছে।’

তবে ভ্রমণ সতর্কতায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে রোববার মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করা হয়নি। হামলার পর ইরান সতর্ক করে দিয়েছিল যে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার