হোম > বিশ্ব

ইসরাইলে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আতিকুর রহমান নগরী

ইসরাইলে এখন পর্যন্ত যত হামলা হয়েছে এরমধ্যে রোববারের ক্ষেপণাস্ত্র ছিল সবচেয়ে শক্তিশালী। যার ওজন এক হাজার ৫০০ ওয়্যারহেড। ইরানের রাষ্ট্রীয় টিভিতে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রের পূর্ববর্তী পরীক্ষামূলক ফুটেজ সম্প্রচার করা হয়েছে। যার অনস্ক্রিন ক্যাপশনে বলা হয়েছে, ‘এটি আজ ইসরাইলের ওপর হামলায় ব্যবহৃত হয়েছে।’

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে খোররামশাহর-৪ এর পেলোড সবচেয়ে ভারী। বিশ্লেষকরা বলছেন, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে রেখে নকশা করতে বলেছিলেন।

ইরান বলছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা দুই হাজার কিলোমিটার (১,২৪০ মাইল) এবং এর ওয়ারহেড এক হাজার ৫০০ কিলোগ্রাম (৩,৩০০ পাউন্ড।

এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের একটি শহরের নামে, যেখানে ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তীব্র লড়াই হয়েছিল।

রোববার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণা কেন্দ্র এবং ‘সহায়তা ঘাঁটি, বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

টাইমস অব ইসরাইল জানায়, হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরণের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়।

এদিকে, বিমানবন্দর ছাড়াও ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮৬ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানায়, অন্তত ১০টি স্থানে হামলা হয়েছে। এরমধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেলআবিব আবিব এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা।

ইসরাইলের সেনাবিাহিনী জানায়, দুই দফায় সব মিলিয়ে ২৭টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম দফায় ২২টি আর দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই প্রথমবারের মতো দুই দফায় হামলা চালানো ইরান।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার