হোম > বিশ্ব

মোদির বিজয় দিবসের বার্তায় নেই বাংলাদেশের নাম

আতিকুর রহমান নগরী

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী এতে যোগ দেয়। এ কারণে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় হিসেবে পালন করে থাকে।

তবে মূল বিজয় ছিল বাংলাদেশের। কারণ এদিনই বাংলাদেশ পেয়েছিল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা।

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।

সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেছেন। পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।

মোদি লিখেছেন, ‘বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।’

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা

তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

পিছনে তাকালেই গুলি, যেভাবে অন্ধকারে পুশইন করে বিএসএফ

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

নির্বাচনি সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করলেন বিজয়

ইউরোপের প্রতিরক্ষায় ভরসা তুরস্ক, ন্যাটোতে বাড়ছে আঙ্কারার গুরুত্ব