হোম > বিশ্ব

গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

গাজার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। রোববার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি সামরিক অভিযান তীব্রতর হওয়ার পর গাজা সিটি এবং জাবালিয়ার আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের দক্ষিণে আল-মাওয়াসি উপকূলীয় এলাকার দিকে সরে যেতে বলা হয়েছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। আল-মাওয়াসির কথিত ‘নিরাপদ অঞ্চলে’ হামলা চালায় ইসরাইল। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন এবং জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগ ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলেন যে ইসরাইলের সঙ্গে হামাসের একটি চুক্তির আলোচনা প্রক্রিয়াধীন আছে।

চিকিৎসক এবং গাজার বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে রোববার ভোরে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

রোববার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজাজুড়ে বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ভোর থেকে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। যার মধ্যে গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে নিহত হয় কমপক্ষে ৪৭ জন।

আল জাজিরার মোয়াথ আল-কাহলুত আল-আহলি হাসপাতালের ‘বিপর্যয়কর’ দৃশ্য বর্ণনা করেছেন। যেখানে জয়তুন এবং সাবরা এলাকার পাশাপাশি আল-জাবিয়া বাজারে ইসরাইলি হামলার পর অনেক মানুষ আহত হয়েছে।

এরইমধ্যে গাজা উপত্যকায় মানবিক সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। পুষ্টির অভাবে শিশু এবং ছোট বাচ্চারা মারা যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, অপুষ্টির কারণে আহতদের ক্ষত নিরাময়ও কঠিন হয়ে পড়েছে। গাজায় বোমা ফেলার সংখ্যা বৃদ্ধির কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরএ

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানো আকস্মিক হামলার জন্য কালক্ষেপণ

পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান