হোম > বিশ্ব

রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

আজ রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ায় এটিই হবে তার প্রথম সফর। খবর আল জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আল-শারার রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরের লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

এছাড়া রাশিয়ায় বসবাসকারী সিরীয়দের সঙ্গেও দেখা করবেন আল-শারা।

সিরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল-শারা তারতুসে রাশিয়ার নৌ ঘাঁটি এবং খমেইমিমে বিমান ঘাঁটি নিয়ে আলোচনা করবেন। এছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করার পরিকল্পনাও রয়েছে তার।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসনকারী বাশার আল-আসাদ পরিবারসহ ২০২৪ সালের শেষের দিকে অভ্যত্থানের সময় রাশিয়ায় পালিয়ে যান। যার ফলে বাথ পার্টির কয়েক দশকের শাসনকালের অবসান হয়। গত জানুয়ারিতে শারা'র নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত