হোম > বিশ্ব

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং তিনজন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে।

এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টি গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না! বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বাইরে বেরোতে হলে অত্যন্ত সতর্ক থাকুন।

এছাড়া ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, সরকারি জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপগভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী