হোম > বিশ্ব

ইসরাইলের বিমানবন্দরসহ ১০ স্থানে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণা কেন্দ্র এবং ‘সহায়তা ঘাঁটি, বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

টাইমস অব ইসরাইল জানায়, হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরণের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়।

এদিকে, বিমানবন্দর ছাড়াও ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানায়, অন্তত ১০টি স্থানে হামলা হয়েছে। এরমধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেলআবিব আবিব এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা।

ইসরাইলের সেনাবিাহিনী জানায়, দুই দফায় সব মিলিয়ে ২৭টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম দফায় ২২টি আর দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই প্রথমবারের মতো দুই দফায় হামলা চালানো ইরান।

হামলায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার