হোম > বিশ্ব

গাজায় ত্রাণ শিবিরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০

আতিকুর রহমান নগরী

ছবি: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ শিবিরে হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনি। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, জিএইচএফ ত্রাণ শিবিরে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ২৭৮ জনের বেশি মানুষ।

গত মে মাসের শেষের দিকে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ শিবিরের কার্যক্রম শুরু হয়।

এরআগে, ইসরাইলের সংবাদ মাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি গ্রাণপ্রার্থীদের গুলি করার নির্দেশ দেওয়া হয় ইসরাইলি সেনাদের। এই নির্দেশ পেয়েই তারা ত্রাণ প্রার্থীদের ভিড় ঠেকাতে সরাসরি গুলি চালায় তারা।

ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-সমর্থিত এই উদ্যোগ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনাও বৃদ্ধি পাচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই কার্যক্রমণ ‘গাজার জনগণকে অনাহার এবং গুলি ছাড়া আর কিছুই দেবে না।’

বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭০ টির বেশি দাতব্য সংস্থা এবং অন্যান্য এনজিও গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ প্রকল্পটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থা অভিযোগ করেছে যে ইসরাইলি বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।

তবে ইসরাইল তাদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ইচ্ছাকৃতভাবে ত্রাণ প্রার্থীদের ওপর গুলি চালায় না।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার