হোম > বিশ্ব

দেশজুড়ে বিক্ষোভের পরিকল্পনা পাকিস্তানের পিটিআইয়ের

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

আগামী ৬ জুলাইয়ের পর দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের বিস্তারিত পরিকল্পনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। মঙ্গলবার ইমরান খানের বোন আলেমা খান একথা জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলেমা জানান, আইনজীবী সালমান আকরাম রাজাকে দলীয় নেতৃত্বের কাছে বিক্ষোভের কৌশল পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

তার অভিযোগ, ইমরান খানকে রাজনৈতিক সমীকরণ থেকে বাইরে ঠেলে দিতে ইচ্ছাকৃতভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।

তিনি আরো জানান, ‘আমাদের দুই বোনকে সাক্ষাতের জন্য মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। আইনজীবী জহির আব্বাস মাত্র ৯০ সেকেন্ড সময় পেয়েছেন। এছাড়া সালমান সাফদার, সালমান আকরাম রাজা এবং নিয়াজুল্লাহ নিয়াজিকে দেখা করতে দেওয়া হয়নি।’

আলেমা সাংবাদিকদের বলেন, ইমরান খান দেশে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। যা ইঙ্গিত দেয় পাকিস্তান সামরিক আইনের দিকে ধাবিত হচ্ছে।

তিনি ইমরান খানের বক্তব্য উদৃত করে বলেন, ‘যদি ভোট চুরি করা হয়, বিচার বিভাগকে একটি সরকারি বিভাগে পরিণত করা হয় এবং বিচারকদের অপমান করা হয়, তাহলে আইনের শাসন আর থাকবে না।’

পিটিআই প্রতিষ্ঠাতা এরআগেও বার বার বলে এসেছেন যে, সংবিধানের ২৭তম সংশোধনী আনা হলে রাজতন্ত্রকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেওয়া হবে। আলেমা আরো বলেন, ইমরান খান বিশ্বাস করেন যে জাতিকে দাস বানানো হচ্ছে এবং এই দাসত্বের চেয়ে আজীবন কারাদণ্ডই শ্রেয়।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার