
কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধী চীন ও পাকিস্তান
কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে চীন ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জম্মু ও কাশ্মীর বিরোধসহ সব অমীমাংসিত সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে দুই দেশ।
















