
গোপালগঞ্জে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের প্রসেনজিৎ বিশ্বাসের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৪।























