জেতার জেদে বদলে যাওয়া দল বাংলাদেশ
জয় আসলে বদলে দেয় অনেক কিছু। বদলে দেয় আত্মবিশ্বাস, শরীরী ভাষা, একটি দলের ভেতরের বিশ্বাসের কাঠামোও। বাংলাদেশ টেস্ট দল এখন সেই বদলে যাওয়া এক দল। যারা শুধু ব্যাট-বলেই নয়, মানসিক শক্তি, আচরণ, প্রভাব বিস্তার—সব মিলিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে শিখেছে।























