
আল জাজিরার বিশ্লেষণ
ভারতে মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই
সামরিন আইয়ুব যখন প্রথম ভিডিওটি দেখেন, তিনি হতবাক হয়ে যান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই ফ্রিল্যান্স মডেল গত বছর তার ফোনে স্ক্রল করছিলেন, তখন এক বন্ধু তাকে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ক্লিপ পাঠায়। তিনি যখন দিল্লিতে ছিলেন, সে সময়ের গল্প বলা হয়েছে ভিডিওটিতে।























