হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির মনোনয়ন না পাওয়ার পর আক্ষেপ ও ক্ষোভের সুরে কথা বলেছেন দলটির পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে—আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।’

শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এ আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে এখনো পেশিশক্তি ও কালোটাকার প্রভাব রয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জয়ের চেষ্টা করে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের বারবার সতর্ক করে দিচ্ছি—হাঁসের কোনো অভাব নেই মাঠে। হাঁসগুলো যেন সন্ধ্যায় গুণে গুণে খোঁয়াড়ে তোলা হয়।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে তিনি বলেন, মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে তাকে একাধিকবার জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বড় বড় মঞ্চ তৈরি করে বিএনপি সমর্থিত প্রার্থী সভা ও ভোট চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি দোয়া মাহফিলের নামে তাকে নিয়ে কুৎসা রটানো ও কুৎসিত মন্তব্য করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার