হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন।

পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এবং তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তাদের কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা। একই দাবিতে গতকাল বিকেলেও তারা ট্রেন লাইন অবরোধ করে প্রতিবাদ জানায়। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জিএমপি পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন আলম জানান, বিক্ষুব্ধ ছাত্ররা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়েছে এবং তাদেরকে সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য কথা বলা হচ্ছে।

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ডিবির তিন সদস্য হামলার শিকার

উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার: প্রতিমন্ত্রী

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক