মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর শামীম আহমেদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে টেকেরহাট-কবিরাজপুর সড়কের উপজেলার হোসেনপুরের রাস্তার পাশে পুকুর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয় । নিহত শামীম আহম্মেদ ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকার আলমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শামীম বেশ কয়েক দিন আগে তার খালু হানিফ খাঁর ভাড়াকৃত বাসা রাজৈর উপজেলার হোসেনপুরে বেড়াতে আসে।
বৃহস্পতিবার রাত ১০টার সময় রাতের খাবার খেয়ে রুমে ঘুমাতে যান। এর পর থেকে শামীম তার ব্যবহৃত মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে অবহিত করে।
শুক্রবার দুপুরে শামীমের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে পুকুর পাড়ে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে ।
Ñএমএইচ