হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত , শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন।মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরাইলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

অপর দিকে একই দাবিতে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ চত্বর ও সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল