হোম > সারা দেশ > ঢাকা

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩শ’ ৬১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয় । তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে সকালে পাকিজার মোরে পাটুরিয়াগামী লেনে চালবোঝাই ট্রাকটিকে থামানো হয়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশ ট্রাকসহ তিনজনকে থানায় নিয়ে যায়।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, ‘খাদ্য অধিদপ্তরের চাল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ কারণেই চালসহ ট্রাকটি আটক করা হয়েছে। তিনি আরও জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এমই

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২