হোম > সারা দেশ > রংপুর

শীতে জবুথবু দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ৯.৫ ডিগ্রিতে

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সকাল থেকেই জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও পথচারীরা। অনেককে ভোর থেকে খোলা জায়গায় আগুন পোহাতে দেখা গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।

তিনি আরো জানান, আগামী কয়েক দিন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন