হোম > খেলা

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে সানুল উইরাত্নের ৬৬ ও হিরুন মাথিসার ৩৭ রানে ভর করে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। এছাড়া মিনুগা নেথসারার ব্যাটে আসে ২২ রান। বাংলাদেশের হয়ে আকাশ ২১ রানে শিকার করেন ৪ উইকেট।

১৮০ রানের জবাবে খেলতে নেমে ওপেনার জারিফ সিয়ামের ৫১ ও অধিনায়ক অদ্রিত ঘোষের ৫৪ রানে ভর করে সহজেই জয় পায় বাংলাদেশ। এছাড়া ৩৩ রান আসে মিডল অর্ডার ব্যাটার আকাশ রায়ের ব্যাটে। শ্রীলঙ্কার হয়ে গিমান মেন্ডিস ২৫ রানে নেন দুই উইকেট।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান