হোম > বিশ্ব

সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতা বাড়লো ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার দেওয়া ওই আদেশে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করতে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে। খবর বিবিসির।

এই রায়ে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের তিনি বলেন, ’এটা অনেক বড় এবং দারুণ সিদ্ধান্ত।’ এই রায়ে তার প্রশাসন অনেক সন্তুষ্ট বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য একটি স্মরণীয় বিজয়।’

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে করা একটি জরুরি আপিলের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

যদিও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব কেড়ে নেওয়া সাংবিধানিকভাবে বৈধ কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি সুপ্রিম কোর্ট। ফলে এ আদেশের মধ্য দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন, তা কার্যকর হবে কি না, তা স্পষ্ট নয়।

ওই আদেশে দেশটির সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন। এতে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নীতিকে তাৎক্ষণিকভাবে কার্যকর হতে দেওয়া হয়নি।

রায়ে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশ শুক্রবারের আদেশের পর ৩০ দিন পর্যন্ত কার্যকর করা যাবে না।

ট্রাম্প বলেন, ‘এই সিদ্ধান্তের কারণে আমরা এখন দ্রুত অনেক নীতিমালা কার্যকর করার জন্য আবেদন করতে পারব, যেগুলো দেশের সর্বত্র অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।’

আদালতের এই সিদ্ধান্ত কেবল ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশকেই প্রভাবিত করবে না, বরং তাকে তার অন্যান্য অনেক নীতিগত পদক্ষেপ কার্যকর করতে উৎসাহিত করবে। যা একই ধরণের নিষেধাজ্ঞার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরএ

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার