হোম > বিশ্ব

নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র দুর্নীতির বিচার বন্ধ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার নেতানিয়াহু’র বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, শুনানির কথা শুনে তিনি মর্মাহত। খবর আল জাজিরার।

গতকাল বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু’র বিচার অবিলম্বে বাতিল হওয়া উচিৎ। একজন মহান বীরকে ক্ষমা উচিৎ, যিনি দেশের জন্য অনেক কিছু করেছেন।’

ট্রাম্প নেতানিয়াহুর বিচারকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই মামলা ‘ন্যায়বিচারের প্রতি প্রহসন।’

তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলকে রক্ষা করেছিল যুক্তরাষ্ট্র, এখন নেতানিয়াহুকেও রক্ষা করা হবে।

নেতানিয়াহু’র বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে বিচার শুরু হয় ২০২০ সালে এবং তার বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা রয়েছে।

ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ৩ জুন তেলআবিবের একটি আদালতে নেতানিয়াহু’র জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এ বিচারকাজ শেষ হতে প্রায় এক বছর লাগবে।

আরএ

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার