হোম > বিশ্ব

যুদ্ধের চূড়ান্ত অবসানের নিশ্চিয়তা চায় হামাস

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস এমন একটি যুদ্ধবিরতি চায়, যা চূড়ান্তভাবে যুদ্ধের অবসান ঘটানোর দিকে এগিয়ে নেবে। শুক্রবার ভোরে এক বিবৃতিতে হামাস একথা জানায়। খবর আল জাজিরার।

হামাস জানিয়েছে, তারা অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। আলোচনা শেষ হওয়ার পরে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া জানা যাবে।

ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২১ মাস পর, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।

ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি নিশ্চিত হয়। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হয়েছে।

এদিকে, গাজায় ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। মৃত্যুকূপে পরিণত হয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালায় ইসরাইল। বৃহস্পতিবার গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় নিহত হয় তিন শতাধিক মানুষ।

অব্যাহত হামলা ও ত্রাণ অবরোধে গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

গাজা ছাড়াও পশ্চিম তীরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আরএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী